মসজিদ ও সংলগ্ন কামরায় জামাআতের কাতার
প্রশ্ন
মসজিদের ডান পাশে একটি কামরা আছে; তার দরজা মসজিদের দিকে খোলা এবং বারান্দার দিকেও। মসজিদ ও কামরার বারান্দা একই বারান্দা বলেই মনে হয়। সামনের কাতার সোজা করলে মসজিদ ও কামরা মিলিয়ে একটিই কাতার হয়ে যায়। এমতাবস্থায় জামাআত চলাকালে সামনের কাতার কি কামরা ও মসজিদ উভয়ের একটিই [যৌথ] কাতার হবে, নাকি মসজিদের কাতার পূর্ণ করে তারপর মসজিদেই দ্বিতীয় কাতারে দাঁড়াতে হবে? অথচ মুসল্লী এই পরিমাণ যে, কামরা ও মসজিদের একটি [যৌথ] কাতার পূর্ণ হওয়ার পর কদাচিৎ দু-চারজন বাকি থাকে।
উত্তর
মসজিদের কাতার পূর্ণ হয়ে গেলে তার পেছনে দ্বিতীয় কাতার করতে হবে। কামরায় এবং তার সামনের বারান্দায় তখনই দাঁড়াতে হবে, যখন মসজিদে, তার বারান্দায় ও আঙিনায় জায়গা থাকে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।