খুঁটি থাকলে কাতার সোজা করা
প্রশ্ন
নামাযীদের কাতার খুঁটির মাঝে এমনভাবে সাজানো [কি জায়েয], যাতে প্রতিটি খুঁটির সামনে একজন করে মুসল্লী দাঁড়ায়, যেন কাতার মাঝখানে ছিন্ন না হয়? তবে এতে কাতার সোজা থাকে না। এতে কি নামাযে কোনো ত্রুটি হয় না?
উত্তর
এভাবে করা মাকরূহ; কাতার সোজা করার ব্যাপারে অত্যন্ত জোর তাগিদ এসেছে। আর খুঁটি যদি [কাতারের] মাঝখানে পড়ে যায়, তাহলে এতে নামায নষ্ট হয় না; “আল-মাবসূত”-এ এরূপই [বলা হয়েছে]।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।