রঙ করা কাপড়ে নামায পড়া
প্রশ্ন
আজকালকার বিদেশি কাঁচা রঙে যদি কোনো কাপড় রাঙানো হয়, তাহলে সেই কাপড়ে নামায পড়া সহীহ হতে পারে কি না? আর যদি সেই রঙ ভালোভাবে ফুটিয়ে কাপড় ধুয়ে ফেলা হয়, তারপর কাপড় শুকানোর পর [আবার] ধোয়া হয়, তাহলে এমন কাপড়ে নামায পড়া জায়েয কি না?
উত্তর
“ফাতাওয়া রশীদিয়্যা”-য় লেখা আছে, বিদেশি রঙে মদ মেশানো থাকে, তাই এই রঙ নাপাক। নাপাক রঙে রাঙানো কাপড় পরে বা গায়ে জড়িয়ে নামায পড়া সহীহ নয়। যদি রঙ পাকা হয়, তবে কাপড় রাঙানোর পর তা পাক করে নিতে হবে; তখন তাতে নামায সহীহ হবে। আর যতক্ষণ রঙ উঠতে থাকবে, অর্থাৎ ধোয়ার সময় পানি পরিষ্কার না আসবে, ততক্ষণ তাতে নামায সহীহ হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।