ধারণাকৃত ওযুতে পড়া নামায (সালাতুল মাযনূন)
প্রশ্ন
এক ব্যক্তি নিজেকে ওযুসহ মনে করে, অর্থাৎ এই বিশ্বাসে যে তার ওযু এখনো ভাঙেনি, কিছু নফল বা ফরয নামায পড়ে নিল; পরে তার মনে পড়ল যে নামাযের আগেই তার ওযু ভেঙে গিয়েছিল। তার জন্য হুকুম কী? আর এভাবে নামাযের মধ্যেই যদি মনে পড়ে, তাহলে হুকুম কী?
উত্তর
নামাযের মধ্যে যদি মনে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে নামায ছেড়ে দেবে। আর যখনই মনে পড়ুক—এমন নফল নামাযের কাযা আবশ্যক নয়, তবে ফরয নামায আবার পড়তে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।