তারাবীহর খতমে পারিশ্রমিক বা হাদিয়া
প্রশ্ন
প্রশ্ন: এই যুগে হাফেযে কুরআন করীম, যাঁরা তারাবীহর খতমের জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্তে যান এবং তারাবীহর খতম করেন, তাঁদের মধ্যে কেউ কেউ পারিশ্রমিক নির্ধারণ করে তারাবীহ পড়ান, আর কেউ কেউ পারিশ্রমিকের কথা আদৌ উল্লেখ করেন না, কিন্তু রমযান শেষ হওয়ার পর লোকেরা নিজের ইচ্ছায় মুহতারাম হাফেযকে টাকা দেয় এবং কাপড় প্রভৃতি জিনিসও দেয়। এই দুই অবস্থাই জায়েয কি না? যদি জায়েয হয়, তাহলে তার ইল্লত (কারণ) কী?
উত্তর
তারাবীহতে কুরআন পাক শোনানোর পারিশ্রমিক নেওয়া জায়েয নয়। যদি আগে থেকে নিয়মমাফিক পারিশ্রমিক ঠিক করা না হয়, কিন্তু প্রথা অনুযায়ী ইমামের মনেও থাকে যে আমি পাব, আর মুসল্লীদের মনেও থাকে যে ইমামকে দেওয়া হবে, তাহলে “প্রচলিত বিষয় শর্তকৃত বিষয়ের মতো” (المعروف كالمشروط) নীতির আওতায় এই অবস্থাটিও নির্ধারিত হওয়ার বিধানে পড়ে নাজায়েয হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।