শৈশবে করা নেক কাজের সওয়াব কি মা-বাবা পান
প্রশ্ন
শৈশবের নেক কাজের সওয়াব এবং মন্দ কাজের আযাব যদি মা-বাবার ওপর বর্তায়, তবে এই নিয়ম কি কেবল হুকূকুল্লাহ (আল্লাহর হক)-এর ক্ষেত্রে, নাকি হুকূকুল ইবাদ (বান্দার হক)-এর ক্ষেত্রেও?
উত্তর
সন্তানরা যত নেক কাজ করেছে, তার সওয়াবের হকদার তারা নিজেরাই; মা-বাবা পাবেন শিক্ষা-দীক্ষার প্রতিদান। তা ছাড়া মা-বাবা শিক্ষা-দীক্ষার দায়িত্বশীল; এতে তাঁরা যতটা অবহেলা করবেন, ততটার জন্য তাঁদের পাকড়াও করা হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।