অমুসলিমের সালামের জবাব
প্রশ্ন
গ্রামের কিছু হিন্দু সাক্ষাতের সময় বলে “নমস্তে”, আবার কেউ কেউ বলে “রাম রাম”। মুসলমানদের কী জবাব দেওয়া উচিত? আর হাফেয শীরাযীর এই কবিতার মর্ম কী: [ar]حافظا گر وصل خواهی کن با خاص و عام ٭ با مسلمان الله الله با برہمن رام رام[/ar] “হে হাফেয, যদি মিলন চাও, তাহলে খাস-আম সবার সাথে মিলে চলো: মুসলমানের সাথে ‘আল্লাহ, আল্লাহ’, ব্রাহ্মণের সাথে ‘রাম, রাম’।” হাফেয শীরাযী কি “রাম রাম”-এর জবাবে “রাম রাম” বলার অনুমতি দেন?
উত্তর
জবাবে বলতে হবে: [ar]هداك الله[/ar] “আল্লাহ আপনাকে হেদায়াত দান করুন।” এই কবিতা হাফেয শীরাযীর নয়—আল্লাহই জানেন এটি কার। এটি কোনো শরয়ী দলীল নয়, যার ভিত্তিতে “রাম রাম”-এর জবাব দেওয়ার পক্ষে যুক্তি দেওয়া যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।