নবীগণ ﵇-এর নিষ্পাপতা সম্পর্কে মওদূদীর অবস্থান
প্রশ্ন
একজন আলেম বলেন যে, মহান আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো সময় নবীর উপর থেকে নিজের হেফাজত তুলে নিয়ে তাঁর দ্বারা ত্রুটি-বিচ্যুতি ঘটতে দিয়েছেন, যাতে মানুষ নবীদেরকে খোদা মনে না করে এবং জানে যে তাঁরাও মানুষ (বাশার)। মূলনীতির দিক থেকে এ কথা কি সঠিক? এ পর্যন্ত নবীদের সম্পর্কে আলেমদের কাছে এটাই শুনে এসেছি যে, তাঁরা নিষ্পাপ (মাসূম)। এভাবে কি তাঁদের নিষ্পাপতার (ইসমত) উপর কলঙ্ক লাগে না?
উত্তর
নবীগণ ﵇-কে যেন মানুষই মনে করা হয়, খোদা মনে করা না হয়— এই উদ্দেশ্যে তাঁদের দ্বারা ত্রুটি-বিচ্যুতি ঘটানো এবং তাঁদের উপর থেকে নিজের হেফাজত তুলে নেওয়া— এমন একটি কথা, যা সম্ভবত ওই আলেম সাহেবের আগে কেউ বলেনি, কেউ লেখেনি, কারও ধারণাতেও আসেনি; আর রাসূলুল্লাহ ﷺ-এর যুগেও এই কারণ বর্ণনা করা হয়নি। খোদা ও মানুষের মধ্যে পার্থক্য করার জন্য মানবীয় বৈশিষ্ট্য (আওয়ারিযে বাশারিয়্যাত)
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।