ওয়াজিবুল উজূদে শিরক এবং শিরকের প্রকারভেদ
প্রশ্ন
উজূদে (অস্তিত্বে) শিরক (শিরক ফিল উজূদ) এবং ইবাদতে শিরক (শিরক ফিল ইবাদাহ) কাকে বলে? আর শিরকের মোট কত প্রকার?
উত্তর
মহান স্রষ্টা যেমন ওয়াজিবুল উজূদ (অবশ্য-বিদ্যমান), অনাদি, অনন্ত ও অবিনশ্বর, অন্য কোনো বস্তুকেও তেমনই স্বীকার করা হলো ওয়াজিবুল উজূদে শিরক (শিরক ফী ওয়ুজূবিল উজূদ); আর একক আল্লাহর পাশাপাশি অন্য কোনো বস্তুর ইবাদত করা হলো ইবাদতে শিরক (শিরক ফিল ইবাদাহ)। নামসমূহে শিরক, গুণাবলীতে শিরক এবং কর্মসমূহে শিরকও শিরকের প্রকারভেদ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।