যাকাত ও অনুদানের মিশ্র অর্থ থেকে বেতন দেওয়া
প্রশ্ন
যে প্রতিষ্ঠানে যাকাত ও অনুদানের অর্থ আলাদা রাখার ব্যবস্থা নেই, বরং তা মিলেমিশে আছে, সেখান থেকে শিক্ষক ও কর্মচারীদের বেতন দেওয়া সঠিক কি না? এবং যাকাতের অর্থে যেহেতু তামলীক (মালিক বানিয়ে দেওয়া) হয় না, সেহেতু সেই যাকাতের অর্থ কি দাতার পক্ষ থেকে আদায় হয়, নাকি হয় না?
উত্তর
যাকাতের অর্থ বেতন হিসেবে দেওয়া জায়েয নয়। মিশ্র অর্থ থেকে যে পরিমাণ যাকাতের টাকা বেতনে দেওয়া হয়েছে, সেই পরিমাণ যাকাত আদায় হয়নি। দাতাকে জানিয়ে দেওয়া উচিত, যাতে সে নিজে ততটুকু যাকাত আদায় করে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।