মাদরাসায় যাকাতের টাকা প্রদান
প্রশ্ন
দ্বীনি মাদরাসাগুলোতে যাকাতদাতারা মাদরাসার মুহতামিমকে এই শর্তে যাকাত দেন যে তিনি তা সঠিক খাতে খরচ করবেন; অর্থাৎ মুহতামিম সাহেব যেন ওয়াকীল (প্রতিনিধি)। জানতে চাই, ছাত্রদের খাবার ও পোশাকের জন্য এভাবে দেওয়া জায়েয কি না যে, যাকাতের টাকা দিয়ে গম, তরকারি ইত্যাদি কিনে সাধারণ রান্নাঘরের মতো রান্না করে বণ্টন করে দেওয়া হবে, নাকি টাকাই ছাত্রদের মালিকানায় দিয়ে দেওয়া হবে?
উত্তর
যাকাতের টাকা দিয়ে শস্য কিনে রান্নাঘরে খাবার রান্না করে হকদার ছাত্রদেরকে সেই খাবারের মালিক বানিয়ে দিলেও যাকাত আদায় হয়ে যাবে, আর নগদ টাকা দিলেও আদায় হয়ে যাবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।