দ্বিতল ঈদগাহ নির্মাণ ও পুরোনো ঈদগাহের ব্যবহার
প্রশ্ন
মুযাফফরনগরের ঈদগাহ লোকালয়ের ভেতরে চলে এসেছে এবং মুসল্লীদের জন্য পর্যাপ্ত হচ্ছে না। লোকালয়ের বাইরে আরেকটি ঈদগাহ নির্মাণ করা উত্তম, নাকি এটির ওপরেই দ্বিতীয় তলা করে নেওয়া হবে? প্রথম বিকল্পে পুরোনো ঈদগাহের কী করা হবে?
উত্তর
দ্বিতল বানানো সম্ভব হলে দ্বিতল বানিয়ে নিন। আর যদি লোকালয়ের বাইরে আরেকটি ঈদগাহ বানান, তাহলে বর্তমান ঈদগাহকে মসজিদ ঘোষণা করে নিন। এটিও করতে পারেন যে, বর্তমান ঈদগাহকে ঈদগাহই রাখবেন এবং এতে মা‘যূর (ওযরগ্রস্ত) ব্যক্তিরা ঈদের নামায আদায় করবেন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।