জানাবাত অবস্থায় মসজিদে প্রবেশ
প্রশ্ন
রাসূলুল্লাহ ﷺ-এর জন্য জানাবাত (বড় নাপাকি) অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েয ছিল কি না? জায়েয থাকলে সেটি কি তাঁর বৈশিষ্ট্য ছিল, নাকি সবার জন্য একই হুকুম?
উত্তর
রাসূলুল্লাহ ﷺ-এর ঘরের দরজা ছিল মসজিদের দিকে, তাই জানাবাত অবস্থায় রাসূলুল্লাহ ﷺ-এর জন্য মসজিদের ভেতর দিয়ে চলাচলের (মুরূর) অনুমতি ছিল। প্রত্যেকের জন্য যেকোনো মসজিদে জানাবাত অবস্থায় প্রবেশ করা তখনও জায়েয ছিল না, আর এখনও কারও জন্য জায়েয নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।