মসজিদের আয় থেকে ইমামের হুজরা ও ইস্তিঞ্জাখানা নির্মাণ
প্রশ্ন
মসজিদের দোকানের টাকায় ইমামের জন্য হুজরা (কক্ষ) বানানো বা ইস্তিঞ্জাখানা বানানোর হুকুম কী? আর ইমামের জন্য হুজরা বানানো কি মসজিদের মুতাওয়াল্লীর (ওয়াক্ফের তত্ত্বাবধায়কের) দায়িত্বে জরুরি? আর না বানানো হলে ইমাম যদি যোহর থেকে ইশা পর্যন্ত মসজিদে থাকেন এবং তাতে বায়ু ইত্যাদি নির্গত হয়, তাহলে তার হুকুম কী? কারণ বায়ু তো নিজের নিয়ন্ত্রণে থাকে না, আর যার এ সমস্যা বেশি, সে কী করবে? মসজিদে বায়ু নির্গত করার হুকুম কী?
উত্তর
ইমামের হুজরা এবং ইস্তিঞ্জাখানা মসজিদের দোকানের ভাড়া থেকে বানানো ঠিক; ওয়াক্ফের টাকা থেকে বানানোও ঠিক। হুজরা না থাকলে এবং ইমাম দিনরাত মসজিদেই বসবাস করলে তাতে মসজিদের সম্মান বজায় থাকে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।