মসজিদের টাকায় গোসলখানার জন্য বালতি কেনা
প্রশ্ন
মসজিদের ওয়াক্ফকৃত সম্পদ থেকে মসজিদের গোসলখানাগুলোতে গোসলের জন্য বালতি কেনা জায়েয কি না? অথবা কোনো ব্যক্তি যদি বালতি কিনে মসজিদকে ওয়াক্ফ করে দেয়, তাহলে সাধারণ মানুষের গোসলের জন্য সেই বালতি গোসলখানায় রাখা জায়েয কি না?
উত্তর
মসজিদের প্রয়োজনাদির (মাসালিহ) জন্য যা ওয়াক্ফ করা হয়েছে, তার আয় থেকে গোসলের জন্য বালতি কিনে মসজিদের গোসলখানায় রেখে দেওয়া জায়েয, যাতে মুসল্লীরা প্রয়োজনের সময় তা দিয়ে গোসল করে নিতে পারে। একইভাবে কোনো ব্যক্তি নিজে বালতি কিনে এই উদ্দেশ্যে সেখানে রেখে দিলেও তা ঠিক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।