মসজিদের খালি জায়গায় দোকান নির্মাণ
প্রশ্ন
একটি পুরনো মসজিদ আছে, যার হারামের (নামায আদায়ের মূল কক্ষের) দেয়ালের সামনে, মেহরাবের ডানে ও বামে জায়গা খালি পড়ে আছে। নেশাখোর ধরনের লোকেরা তাদের কাজের জন্য সেটি ব্যবহার করে। মসজিদের এই খালি জায়গায় আয়ের জন্য এবং উল্লিখিত নোংরামি থেকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে দোকান নির্মাণ করা হলে তা জায়েয হবে কি না?
উত্তর
মসজিদের এই খালি জায়গায় মসজিদের আয়ের জন্য এবং নোংরামি থেকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে দোকান নির্মাণ করানো জায়েয। যে দেয়ালকে মসজিদের কল্যাণে উঁচু করার প্রয়োজন হয়, তা উঁচু করা যাবে। তারপর তাতে জানালা রাখা যদি সমীচীন হয় তবে রাখবে, সমীচীন না হলে রাখবে না। পারস্পরিক পরামর্শও করে নেওয়া হোক, যাতে কারো আপত্তি না থাকে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।