মসজিদের নিচে দোকান
প্রশ্ন
একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর নিচে দোকান এবং ওপরে মসজিদ বানানো যাবে কি না? এই কথার অর্থ কী যে, মসজিদ ভূগর্ভের তলদেশ (তাহতাস সারা) থেকে সুরাইয়া নক্ষত্রের ওপর (ফাউকাস সুরাইয়া) পর্যন্ত?
উত্তর
এর অর্থ হলো, এসবই আল্লাহর হক হিসেবে থাকবে, বান্দার হক তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ তার ওপর মালিকানার দাবি করতে পারবে না। মসজিদের আশপাশে চারদিকে দোকান বানানো যেতে পারে; কিন্তু উচিত নয় যে, নিচের পুরো তলাই দোকান হবে আর শুধু ওপরের তলা মসজিদ হবে—ওপরে নামায চলতে থাকবে আর নিচে মুসলমান ও অমুসলিম, পাক ও নাপাক লোকেরা হালাল-হারাম ব্যবসা-বাণিজ্য ইত্যাদি করতে থাকবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।