মসজিদের ওপরের অংশে ইমাম সাহেবের কক্ষ
প্রশ্ন
মসজিদ-সংলগ্ন ইমাম সাহেবের একটি কক্ষ আছে, যা বর্তমানে মসজিদের বাইরে। কিন্তু এখন এই মসজিদ সম্প্রসারণের ইচ্ছা আছে। তাহলে ইমাম সাহেবের কক্ষটি নিচ থেকে মসজিদের অন্তর্ভুক্ত করে নিয়ে ওপরের অংশে পরিবার-পরিজনসহ থাকলে কেমন হবে?
উত্তর
যদি এই কক্ষকে নামাযের জন্য মসজিদের অন্তর্ভুক্ত করে মসজিদ সাব্যস্ত করা হয়, তাহলে ওপরের অংশেও এমন কক্ষ বানানো ঠিক নয়, যেখানে ইমাম সাহেব পরিবার-পরিজনসহ বসবাস করবেন। আর যদি একে মসজিদ বানানো উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য শুধু এটুকু যে প্রয়োজনের সময় সেখানেও মুসল্লিরা দাঁড়াতে পারবে এবং ওপরের অংশে ইমাম সাহেব থাকবেন, তাহলে এটা ঠিক আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।