কুরবানীর সাথে আকীকা
প্রশ্ন
প্রশ্ন: কুরবানীর পশুতে আকীকা করার হুকুম কী? অর্থাৎ কুরবানীর পশু, যেমন গরু; তাতে পাঁচ অংশ কুরবানীর হলো আর বাকি দুই অংশ আকীকায় গণ্য করা হলো—এটা জায়েয কি না? জায়েয হলে আকীকার দুআ কখন পড়া হবে এবং আকীকার অংশের গোশত কীভাবে বণ্টন করা হবে? অনুগ্রহ করে বিস্তারিত লিখুন।
উত্তর
জায়েয। আকীকার সময় যে দুআ পড়া হয়, তা যবেহের সময়, যখন কুরবানীর দুআ পড়বে, তখনই পড়ে নেবে; আর গোশত তিন ভাগ করে কুরবানীর গোশতের মতোই আমল করবে—কাঁচা গোশত বণ্টন করে দিক অথবা রান্না করে দাওয়াত খাওয়াক। [ar]ولو أرادوا القربة الأضحية أو غيرهما من القرب أجزأهم، سواء كانت القربة واجبة أو تطوعًا أو وجب على البعض دون البعض، وسواء اتفقت جهة القربة أو اختلفت، بأن أراد بعضهم الأضحية…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।