কুরবানীর চামড়ার মূল্য দিয়ে পাকা মাযার ইত্যাদি নির্মাণ
প্রশ্ন
প্রশ্ন: কুরবানীর পশুর চামড়ার টাকা কি নিজের পীর বা কোনো বুযুর্গের মাযার বানাতে অথবা নিজের আত্মীয়-স্বজনের পাকা কবর ও গম্বুজ বানাতে ব্যয় করা জায়েয?
উত্তর
কুরবানীর চামড়ার মূল্য যাকাতের মতো সদকা করা ওয়াজিব এবং (গরীবকে) মালিক বানিয়ে দেওয়াও ওয়াজিব—আদ-দুররুল মুখতারে এমনই আছে। উল্লেখিত খাতগুলোতে মালিক বানানো (তামলীক) সাব্যস্ত হয় না বলে সেখানে খরচ করা জায়েয নয়। কবর পাকা করা এবং তার উপর গম্বুজ নির্মাণ করা নিষিদ্ধ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।