ইহুদীদের যবেহকৃত কোশার গোশত
প্রশ্ন
লন্ডনে ইংরেজদের দোকানে যবেহ-না-করা পশুর গোশত বিক্রি হয়। আমি শুনেছি, আমেরিকায়, বিশেষ করে শিকাগো ও নিউ ইয়র্কে ইহুদীরা নিজেদের পদ্ধতিতে পশু যবেহ করে, এবং এ ধরনের গোশতকে কোশার মিট বলে। এই কোশার মিট মুসলমানের জন্য খাওয়া জায়েয কি না? আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী; অনুগ্রহ করে আমার জন্য হুকুম জানিয়ে দিন।
উত্তর
উত্তম পন্থা হলো, আপনি নিজেই মুরগি ইত্যাদি যবেহ করে রান্না করিয়ে নেবেন। যদি এটা সম্ভব না হয় এবং নিশ্চিতভাবে জানা যায় যে ইহুদীরা যবেহ করে, আর মহান আল্লাহর নামের সাথে অন্য কারও নাম নেয় না, তাহলে তাদের যবেহকৃত পশুও জায়েয।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।