রোযা না রাখা ব্যক্তির যবেহকৃত পশু কি হারাম?
প্রশ্ন
আমাদের এখানে প্রচলিত আছে যে, যে ব্যক্তি পবিত্র রমযানের রোযা রাখে না, সে যদি কোনো পশু যবেহ করে, তাহলে তার যবেহকৃত পশু হারাম হবে। এই মাসআলা আমি কোনো কিতাবে দেখিনি। কয়েকজন আলেমকে জিজ্ঞেস করেছি, তাঁরা বলেছেন, রোযা না রাখলে মানুষ ফাসেক হয়ে যায়, আর ফাসেকের যবেহকৃত পশু হারাম।
উত্তর
রমযানের রোযা ফরযে কাতয়ী (অকাট্য ফরয)। শরীয়তসম্মত ওযর ছাড়া তা ত্যাগ করা হারাম ও কবীরা গুনাহ। তা সত্ত্বেও তার যবেহকৃত পশু হারাম নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।