ফিদইয়া আদায়ের পদ্ধতি ও তার হকদার
প্রশ্ন
ফিদইয়ার অনুমতি থাকলে, প্রতিটি রোযার ফিদইয়া কি প্রতিদিনই আদায় করা জরুরি, নাকি পুরো মাসের রোযার ফিদইয়া একসঙ্গে রমযানের শেষে অথবা আগেভাগেই আদায় করা যায়? আর তা সম্ভব হলে রমযানের শেষে পুরো মাসের ফিদইয়ার জন্য কী পরিমাণ শস্য দেওয়া জরুরি? বাজারদর অনুযায়ী তার মূল্য কি আদায় করা যায়, নাকি যায় না? মূল্য আদায় করা গেলে তা কি শুধু গরিবদের মধ্যেই বণ্টন করা জরুরি, নাকি কোনো গরিব আত্মীয়কেও দেওয়া যায়, বা কোনো মাদ্রাসাকেও দেওয়া যায়, নাকি যায় না?
উত্তর
যে ক্ষেত্রে ফিদইয়ার হুকুম রয়েছে, সেখানে ফিদইয়া রমযানের আগে বা রমযানের পরে একসঙ্গে, এবং প্রতিদিনও—যেভাবে মন চায়—আদায় করা যায়; কোনো বিশেষ বাধ্যবাধকতা নেই। এক রোযার ফিদইয়া এক সদকাতুল ফিতরের সমান শস্য বা তার মূল্য; মূল্য নির্ধারণ করতে হবে বাজারের সাধারণ দর অনুযায়ী।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।