কারও অপেক্ষায় নির্ধারিত সময়ের চেয়ে সামান্য বিলম্ব
প্রশ্ন
মসজিদগুলোতে সাধারণত জামাআতের জন্য সময় নির্ধারিত থাকে। কিন্তু কখনো কোনো কারণে ও কোনো প্রয়োজনে ইমাম যদি নির্ধারিত সময় থেকে পাঁচ-সাত মিনিট বিলম্ব করেন, তাহলে এটা কি জায়েয, নাকি নয়? অথবা, [যেমন] কোনো সম্মানিত আলেমে দ্বীন বা কোনো বুযুর্গের ইন্তেকাল উপলক্ষে সামান্য বিলম্ব কি হতে পারে? অনেক লোক এতে অসন্তুষ্ট হয় এবং নির্ধারিত সময় থেকে বিলম্ব করাকে হারাম ও গুনাহ মনে করে। তাই এ মাসআলার ওপর আলোকপাত করার অনুরোধ।
উত্তর
বর্তমানে প্রচলিত ঘড়ি অনুযায়ী নামাযের সময় নির্ধারণ করায় সুবিধা হয়, যাতে নিয়মিত জামাআতে অংশগ্রহণকারী মুসল্লিরা জামাআত থেকে বঞ্চিত না হন। এতে যদি কিছুটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু শরীয়তের হিসাবে মাকরূহ সময় প্রবেশ না করে, তবুও নামায নিঃসন্দেহে শুদ্ধ হয়। পাঁচ-সাত মিনিট বিলম্ব করলে নামায শুদ্ধ হবে না, অথবা এমন বিলম্ব করা হারাম—এ ধরনের বিশ্বাস রাখা ভুল বিশ্বাস, এর সংশোধন করা…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।