সিজদায়ে তিলাওয়াতের কাযা আদায়
প্রশ্ন
এক ব্যক্তির জিম্মায় শত শত সিজদায়ে তিলাওয়াত বাকি রয়েছে। সে এগুলো কীভাবে আদায় করবে? আর তিলাওয়াতের পরপরই সিজদা না করা কি গুনাহ নয়?
উত্তর
তিলাওয়াতের পরপরই সিজদা করা মুস্তাহাব; বিলম্ব করাও গুনাহ নয়। যার জিম্মায় অনেক সিজদা রয়েছে, সে নির্দিষ্ট না করে সিজদা করতে থাকবে, যতক্ষণ না তার মন সাক্ষ্য দিতে শুরু করে যে এখন তার জিম্মায় আর কোনো সিজদা বাকি নেই। এ কারণেই ফকীহগণ লিখেছেন, তিলাওয়াতের পরপরই সিজদা করে নেওয়া উচিত, নইলে ভুলে যাওয়ার আশঙ্কা আছে, ফলে ওয়াজিব জিম্মায় থেকে যাবে এবং সে গুনাহগার হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।