রুকূতে সিজদায়ে তিলাওয়াত
প্রশ্ন
তারাবীহর নামাযে সিজদার আয়াত এলো। [ইমাম] যদি ওই আয়াতেই অথবা এক-দুই আয়াত পরে রুকূ করে এবং তাতে সিজদার নিয়তও করে নেয়, তাহলে কি আর সিজদায়ে তিলাওয়াত করার প্রয়োজন নেই?
উত্তর
এর মাধ্যমে সিজদায়ে তিলাওয়াত আদায় হয়ে যাবে, কিন্তু যে মুক্তাদী এই রুকূতে সিজদার নিয়ত করবে না, তার সিজদা আদায় হবে না। তাই ইমামের উচিত রুকূতে সিজদার নিয়ত না করা; কারণ রুকূর পর নামাযের সিজদা করার মাধ্যমে সিজদায়ে তিলাওয়াত সর্বাবস্থায় আদায় হয়ে যাবে — সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করুক বা না করুক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।