যিম্মায় কাযা নামায থাকা অবস্থায় ওয়াক্তিয়া নামায পড়া
প্রশ্ন
যায়েদের আসরের নামায কাযা হয়ে গেছে। সে মাগরিবের নামায জামাআতের সাথে পড়েছে, তারপর কাযা আসর পড়েছে। তাহলে কি এখন সে আবার মাগরিবের নামায পড়বে?
উত্তর
যদি সে সাহিবে তারতীব (ধারাবাহিকতা রক্ষা করা যার ওপর আবশ্যক) হয় এবং তার স্মরণও থাকে যে তার যিম্মায় আসরের নামায কাযা আছে, তাহলে এখন সে আগে আসরের নামায পড়বে, তারপর মাগরিবের নামায পুনরায় পড়বে, তারপর ইশার ওয়াক্ত এলে ইশার নামায পড়বে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।