চার তারবীহায় খলীফাদের নাম
প্রশ্ন
আমাদের পুরো হায়দরাবাদ দাক্ষিণাত্যে তারাবীহের দুই রাকাতের পর বসে কিছু তাসবীহ পড়া হয়, তারপর চার রাকাতের পর বসে তাসবীহ [পড়া হয়] এবং ইমাম দোয়া পড়েন, মুক্তাদীরা “আমীন” বলেন; আর চার রাকাতের পর রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র নাম [নেওয়া হয়], এবং একইভাবে প্রতি চার রাকাত শেষে একজন করে খলীফার নাম নিয়ে হযরত আলী ﵁-এর নামে শেষ করা হয়। এই পদ্ধতি কি সঠিক?
উত্তর
এই পদ্ধতিও শরীয়ত থেকে নয়। ফিকহের কিতাবে সব মাসআলা লেখা আছে, কিন্তু এটি সেখানে কোথাও উল্লেখ নেই। [করণীয় হলো] শুধু চার রাকাতের পর কিছুক্ষণ বসে তাসবীহ, দরূদ শরীফ, ইসতিগফার ও তিলাওয়াতে মশগুল থাকা, যেমনটি “শামী”তে লেখা আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।