সালাতুত তাসবীহতে নারীদের জামাআত
প্রশ্ন
আমাদের গ্রামে নারীরা সালাতুত তাসবীহর জামাআত করে, আর জামাআতের রূপ এমন যে, তাদের ইমাম একটি পিঁড়ি পেতে পেছনে বসে যায়; আর কোনো শিশু কাঁদলে তাকে চুপ করানো হয়, কুকুর [এলে] তাকেও তাড়িয়ে দেওয়া হয়।
উত্তর
ফরয নামাযে নারীদের জামাআত মাকরূহ, আর সালাতুত তাসবীহ তো কেবল নফল; এর জামাআত পুরুষদের জন্যও মাকরূহ, আর নারীদের জন্য এতে কারাহাত আরও কঠিন হবে। আর যে নারী পিঁড়ি পেতে পেছনে বসে এবং কুকুর ইত্যাদি তাড়ায়, সেই যদি নামায পড়ায়, তবে নামায মোটেই হয় না; এটি প্রকৃতপক্ষে নামাযই নয়, বরং অজ্ঞতার পুঁটলি।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।