যোহরের আগের চার রাকাত সুন্নতে দুই রাকাতের পর সালাম ফিরানোর হুকুম
প্রশ্ন
একজন ব্যক্তি যোহরের চার রাকাত সুন্নতে মুয়াক্কাদার নিয়তে নামাযে দাঁড়াল, এমন সময় ফরয [জামাআত] শুরু হয়ে গেল। ওই ব্যক্তি দুই রাকাতের পর সালাম ফিরিয়ে জামাআতে শামিল হলো। এখন জামাআতের পর কি তার বাকি দুই রাকাত পড়া উচিত, নাকি যে দুই রাকাত পড়া হয়ে গেছে তা নফল হয়ে গেছে এবং তাকে নতুন করে চার রাকাত পড়তে হবে?
উত্তর
এমন অবস্থায় সে চার রাকাত পড়বে। আগে যে নামাযের নিয়ত বেঁধেছিল, তা দুই রাকাতের পর সালাম ফিরানোর কারণে নফল হয়ে গেছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।