কুনূতে নাযিলায় হাত বাঁধবে, নাকি ছেড়ে রাখবে?
প্রশ্ন
কুনূতে নাযিলার সময় হাত বাঁধা উচিত, নাকি ছেড়ে রাখা উচিত? এই মাসআলার শরয়ী অবস্থান কী?
উত্তর
এ বিষয়ে দুটি মতই আছে। একটি মত হলো, কিয়ামের মতো হাত বাঁধবে। অন্যটি হলো, কওমার মতো হাত ছেড়ে রাখবে। তাই কারও প্রতি আপত্তি করা হবে না। [ar]والحاصل أنه يضع عند الشيخين في القنوت، سواء كان قبل الركوع أو بعده[/ar] “সারকথা: শায়খাইনের (দুই শায়খের) মতে সে কুনূতে [হাত] বাঁধবে, তা রুকূর আগে হোক বা পরে।”
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।