বিতরে কুনূতের স্থলে তাশাহহুদ পড়া
প্রশ্ন
বিতরে যদি দোয়ায়ে কুনূতের পরিবর্তে ভুলক্রমে তাশাহহুদ পড়া হয়ে যায়, কিংবা কুরআন শরীফ থেকে কয়েকটি আয়াত পড়া হয়, তাহলে বিতর নামায শুদ্ধ হবে কি না? আর সিজদায়ে সাহুর প্রয়োজন হবে কি না?
উত্তর
এ অবস্থায় সিজদায়ে সাহু ওয়াজিব নয়। কুনূতের জন্য কোনো নির্দিষ্ট দোয়া আবশ্যক নয় যে, তা ছেড়ে দিলে সিজদায়ে সাহু আবশ্যক হবে বা নামায ফাসিদ (নষ্ট) হয়ে যাবে। তাশাহহুদেও এক ধরনের দোয়া রয়েছে, যা কুনূতের জন্য যথেষ্ট হতে পারে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।