ইমামের আগে সালাম ফেরানো
প্রশ্ন
একজন মুদরিক মুক্তাদী ইমামের সালামের আগে সালাম ফিরিয়ে ফেলল — ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে। এই ব্যক্তির নামায হবে কি না?
উত্তর
যদি সে ভুলে ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলে, তারপর স্মরণ হয়, তাহলে সে [নামাযে] থেমে থাকবে এবং ইমামের অনুসরণে আবার সালাম ফিরাবে — শর্ত হলো নামাযবিরোধী অন্য কোনো কথা বা কাজ সে না করে থাকবে; অন্যথায় তার ওপর নামায পুনরায় পড়া (ই'আদা) আবশ্যক হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ইমামের আগে সালাম ফিরিয়ে নামায থেকে বের হয়ে যায়, তাহলে সে আবার পড়বে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।