ইমাম সূরা ফাতিহা শেষ করলে মুক্তাদীর কালিমা তাইয়্যিবা পড়া
প্রশ্ন
আমি যখন ইমামের পেছনে দাঁড়াই, তখন ইমাম সূরা ফাতিহা পড়ার পর আমার মুখ থেকে আপনা-আপনিই কালিমা তাইয়্যিবা বেরিয়ে যায়। অনেক চেষ্টা করি থামানোর, কিন্তু থামে না। এ অবস্থায় আমার নামায হবে কি না?
উত্তর
এতে নামায অবশ্য ফাসিদ (নষ্ট) হবে না, তবে এটি সংশোধন করে নিন। ইমামের পেছনে চুপ থাকার নির্দেশ রয়েছে। এই নির্দেশ পালনের কথা মনে রাখুন এবং চেষ্টাও করুন। মহান আল্লাহ সাহায্য করুন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।