মাসবূক ভুলে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলল
প্রশ্ন
মাসবূক বা একাকী নামাযী যদি ভুলে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলে, তারপর নিজে নিজে স্মরণ হওয়ায় অথবা কেউ স্মরণ করিয়ে দেওয়ায় তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়—এমন অবস্থায় যে, তার বুক তখনো কিবলার দিকেই আছে—এবং সিজদায়ে সাহুসহ তার অবশিষ্ট রাকাত সম্পন্ন করে, তাহলে হযরত মুফতী আযীযুর রহমান ﵀-এর বক্তব্য অনুযায়ী (“ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ”) তার নামায সহীহ হয়ে যাবে। কিন্তু এখানে কিছু আহলে ইলমের মত হলো, দুই দিকে সালাম ফিরিয়ে ফেললে নামায নতুন করেই পড়া উচিত। এ ক্ষেত্রে অধিকতর সহীহ মত কোনটি?
উত্তর
যদি ভুলে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলে, অথচ নামায তখনো পূর্ণ হয়নি, কোনো রাকাত বাকি ছিল, তারপর কিবলা থেকে বুক ঘুরিয়ে ফেলার এবং নামায ভঙ্গকারী কোনো কাজ করার আগেই তৎক্ষণাৎ নিজে স্মরণ হলো অথবা কারো স্মরণ করানোয় স্মরণ হলো, এবং অবশিষ্ট নামায সিজদায়ে সাহুসহ পূর্ণ করে নিল, তাহলে নামায সহীহ হয়ে গেল। এক দিকে সালাম ফিরানোর ক্ষেত্রেও একই হুকুম। এ অবস্থায় সালামের দ্বারা [নামায] ছিন্ন…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।