জামাআত ত্যাগকারীর ইমামতি
প্রশ্ন
জুমুআ ও দুই ঈদের নামাযে জামাআত ত্যাগকারীর ইমামতি শরীয়তের দৃষ্টিতে সঠিক কি না?
উত্তর
যে ব্যক্তি বিনা ওযরে জামাআত ত্যাগ করতে অভ্যস্ত, তাকে ইমাম বানানো মাকরূহ তাহরীমী। বাধ্য হয়ে তার পেছনে যে নামায আদায় করা হবে, তা পুনরায় পড়া (ই‘আদা) আবশ্যক হবে না। [ar]قال في شرح المنية: والأحكام تدل على الوجوب، من أن تاركها بلا عذر يعزر وترد شهادته ويأثم الجيران بالسكوت عنه، وقد يوفق بأن ذلك مقيد بالمداومة على الترك، كما هو ظاهر قوله ﷺ: لا يشهدون الصلاة اهـ (رد المحتار ١/٣٧١)
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।