মুখে তামাকসহ পান রেখে তিলাওয়াত করা
প্রশ্ন
তামাকসহ পান খেয়ে মসজিদে বা অন্য কোথাও কুরআন তিলাওয়াত করা যাবে কি না—যখন ঘুম না আসার জন্যই পান খাওয়া হয়েছে?
উত্তর
আদব ও সম্মানের দাবি হলো, মুখ পরিষ্কার করে তিলাওয়াত করা এবং মনে এই ধারণা রাখা যে, আমি কুরআন করীম আল্লাহ তাআলাকে শোনাচ্ছি—তাহলে ইনশাআল্লাহ ঘুম আসবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।