বাজারে উচ্চস্বরে এবং মসজিদে নিচুস্বরে কুরআন তিলাওয়াত
প্রশ্ন
বাজারে উচ্চ আওয়াজে কুরআন শরীফ পড়ার হুকুম কী? কিছু হাফেয সাহেব মসজিদে হাঁটাহাঁটি করতে করতে নিচু আওয়াজে কুরআন শরীফ তিলাওয়াত করেন—তাঁদের এই আমলের হুকুম কী?
উত্তর
মসজিদে হাঁটাহাঁটি করতে করতে নিচু আওয়াজে তিলাওয়াত করা সঠিক এবং সওয়াবের কারণ। আর বাজারে (অনর্থক কথার স্থানে) উচ্চ আওয়াজে তিলাওয়াত করা, যেখানে লোকেরা যে যার কাজে ব্যস্ত এবং কেউ তিলাওয়াত শোনে না—তা ঠিক নয়, নিষিদ্ধ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।