দুর্বলতার কারণে শুয়ে কুরআন তিলাওয়াত করা
প্রশ্ন
তীব্র দুর্বলতার কারণে আমি বসে তিলাওয়াত করতে পারি না। চিত হয়ে বা কাত হয়ে শুয়ে, পা না গুটিয়ে তিলাওয়াত করা কি জায়েয? কারণ কিছুক্ষণ পা গুটালেও হাঁটুতে ও পায়ে ব্যথা হয়ে যায়। পা গুটানো কি আবশ্যক?
উত্তর
এমন অবস্থায় পা না গুটিয়েই তিলাওয়াত চালিয়ে যান; যখন সুবিধা হয়, তখন গুটিয়ে নিন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।