কুরআন গ্রামোফোনে রেকর্ড করা ও শোনা
প্রশ্ন
একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তির বাড়িতে একটি ফোনোগ্রাফ রাখা আছে। তাতে অত্যন্ত সুমধুর কণ্ঠে পবিত্র কিতাবের আয়াত তিলাওয়াত করা হয় এবং যথেষ্ট বাগ্মিতার সঙ্গে আল্লাহ তাআলার তাওহীদের বর্ণনা ও প্রতিষ্ঠা করা হয়। [সেখানে আরও শোনা যায়] হযরত রাসূলুল্লাহ ﷺ-এর প্রশংসনীয় গুণাবলি, আল্লাহর বন্ধু হযরত ইবরাহীম ﵇-এর অবস্থা, জায়েয [উপদেশমূলক] কাহিনী ও সুফিয়ায়ে কেরামের প্রশংসা; [বলা হয়] খাজা মুঈনুদ্দীন ﵀ এই বাদ্যযন্ত্রটি পছন্দ করেছেন। অতএব এটি শোনা এবং বাড়িতে রাখা জায়েয কি না?
উত্তর
ফোনোগ্রাফ খেলতামাশা ও অনর্থক বিনোদনের একটি যন্ত্র, যার মাধ্যমে ভোগবিলাসী দুনিয়াদার, দ্বীন সম্পর্কে উদাসীন, অলস লোকেরা মন ভোলায় ও সময় কাটায়। এতে গান-বাজনাও হয়, অশ্লীল ও হাসি-ঠাট্টামূলক গজলও পড়া হয়। পবিত্র কুরআন আল্লাহর কালাম, সবকিছুর চেয়ে অধিক মর্যাদাপূর্ণ এবং সম্মান প্রদর্শন ওয়াজিব; একে গ্রামোফোনে রেকর্ড করা ও [সে অবস্থায়] শোনানো নাজায়েয, এ থেকে বিরত থাকা জরুরি।…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।