নিকাহে উপহার আদান-প্রদান
প্রশ্ন
নিকাহের আলাপ-আলোচনার সময় উভয়পক্ষ কোনো ধরনের লেনদেনের কোনো শর্ত করেনি। কিন্তু আকদের সময় কনেপক্ষ থেকে যদি বরকে কিছু দেওয়া হয়, তবে তা শরীয়তে হালাল কি না?
উত্তর
যদি সেখানে শর্ত করা না হয়, এ ধরনের লেনদেনের প্রচলনও না থাকে এবং মনে মনেও এমন না ভাবে যে কিছু দেওয়া হবে বা কিছু নেওয়া হবে, তারপর নতুন আত্মীয়তার ভিত্তিতে আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ ছেলের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে কেউ কিছু দিয়ে দেয়, তবে তাতে কোনো দোষ নেই। রাসূলুল্লাহ ﷺ হযরত খাদীজা ﵂-এর সাথে নিকাহের সময় তাঁর চাচাকে একটি জামা দান করেছিলেন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।