আকদের মজলিসে কবুল অস্বীকার করার পর কবুল
প্রশ্ন
যায়েদের বরযাত্রী আমরের বাড়িতে গেল। কাযী নিকাহ পড়ানো শুরু করলেন। মোহর বেশি হওয়ার কারণে ছেলে অস্বীকার করল। তার পিতা বুঝালে সে রাজি হয়ে গেল। এই সময়ের মধ্যে কাযী সাহেবও উঠে চলে গিয়েছিলেন। এরপর ফিরে এসে মেয়ের পিতাকে ডাকলেন যে, নিকাহ পড়িয়ে নিন। সে বলল, কাল সিদ্ধান্ত হবে। এখন প্রশ্ন হলো, ছেলে আবার এসে কবুল করার স্বীকারোক্তি দিল। মেয়ের পিতা কাযী সাহেবকে নিকাহের পূর্ণ এখতিয়ার দিয়ে রেখেছিলেন। এই নিকাহ সহীহ হয়েছে কি না?
উত্তর
কাযী সাহেব মেয়ের পক্ষ থেকে নিকাহের ইজাব ছেলের সামনে পেশ করেছিলেন। সে কবুল করতে অস্বীকার করল। এরপর ছেলের পিতা সেখান থেকে উঠে তাকে নিয়ে অন্য মজলিসে গেলেন। এদিকে কাযী সাহেব মজলিস থেকে উঠে চলে গেলেন, ফলে প্রথম ইজাব অকার্যকর হয়ে গেল। এখন ছেলের কবুল করায় নিকাহ সংঘটিত হবে না, যতক্ষণ না মেয়ের পক্ষ থেকে পুনরায় ইজাব করা হয়। মোটকথা, ইজাব ও কবুল একই মজলিসে হওয়া জরুরি। উভয় পক্ষের…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।