যে ব্যক্তি ঈদগাহকে নিজের ক্ষেত বলে
প্রশ্ন
কোনো মুসলমান যদি রাগের মাথায় ঈদগাহ সম্পর্কে বলে: “এই ঈদগাহ আমার, আমি এতে লাঙল চালিয়ে ফসল ফলাব, এটা আমার ক্ষেত; দেখব কে এখানে ঈদের নামায পড়তে আসে” — তাহলে শরীয়তে এমন ব্যক্তির ওপর কোন ফতোয়া বর্তায়?
উত্তর
ঈদের নামাযের জন্য যে ঈদগাহ ওয়াক্ফ করা হয়েছে, সে সম্পর্কে এ ধরনের কথা বলার অধিকার কারো নেই। যে এমন বলে, সে ভুল বলে। আর যদি সে সত্যিই সেখানে লাঙল চালিয়ে চাষাবাদ করে এবং ঈদের নামায পড়তে না দেয়, তবে সে জালেম ও জবরদখলকারী (গাসেব), কঠিন গুনাহগার। আল্লাহ তা‘আলাই ভালো জানেন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।