দ্বিতীয় আযান ও খুতবার মধ্যবর্তী ব্যবধান
প্রশ্ন
জুমুআর দিন খুতবা ও দ্বিতীয় আযানের মধ্যে ব্যবধানের সুযোগ আছে কি না? যদি থাকে, তাহলে কতটুকু?
উত্তর
খতীব যখন মিম্বারে বসে যাবেন, তখনই দ্বিতীয় আযান দেওয়া হবে; আযান শেষ হলে খতীবের প্রতি নির্দেশ হলো খুতবা শুরু করে দেওয়া, বিনা কারণে বিলম্ব না করা।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।