জানাযার নামায পড়ানো সম্পর্কিত অসিয়ত পালন করা জরুরি নয়
প্রশ্ন
কোনো মুমূর্ষু ব্যক্তি অসিয়ত করলেন: “আমার মৃত্যুর পর আমার জানাযার নামায অমুক ব্যক্তি পড়াবে”, আর সেই অমুকের আসতে তিন দিন বা তার চেয়েও বেশি সময় লেগে যাবে। তাহলে কি অমুকের আসা পর্যন্ত লাশ রেখে দেওয়া হবে, নাকি অন্য কাউকে দিয়ে জানাযার নামায পড়িয়ে দাফন করে ফেলা হবে?
উত্তর
মৃত ব্যক্তি যদি অসিয়ত করে যায় যে আমার জানাযার নামায অমুক ব্যক্তি পড়াবে, যে এখন উপস্থিত নেই এবং যার আসতে তিন দিন লাগবে, তাহলে তার জন্য অপেক্ষা করা হবে না; বরং অন্য কোনো উপযুক্ত ব্যক্তি জানাযার নামায পড়িয়ে দেবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।