নদীতে ভেসে আসা নারীর লাশ নিয়ে মতবিরোধ
প্রশ্ন
একজন নারীর লাশ কোনো নদীতে ভেসে এসেছে। যেখানে সেটি তীরে উঠেছে, সেখানে মুসলিম ও অমুসলিম — দুই পক্ষের মধ্যে বিবাদ বেধেছে; এক পক্ষ বলছে দাফন করতে, অন্য পক্ষ বলছে আগুনে পোড়াতে। বলুন, উল্লিখিত নারীর পরিচয় কীভাবে নির্ণয় করা হবে?
উত্তর
হিন্দু নারীর পোশাকও বিশেষ ধরনের হয়, আর শরীরের কোথাও উল্কির চিহ্নও থাকে। যদি এ ধরনের কোনো আলামত না থাকে এবং মুসলমানরা তাকে মুসলিম মনে করে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাযার নামায পড়ে দাফন করে, তাহলে তাদের সে অধিকার আছে; তবে তারা যেন ঝগড়া-ফাসাদ না করে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।