মৃত ব্যক্তির চাদর ও চাটাই সদকা করা
প্রশ্ন
মৃত ব্যক্তির উপরে পর্দা বা হেফাজতের জন্য যে কাপড় দেওয়া হয়, আর খাটিয়ার (চার পায়াবিশিষ্ট জানাযার খাটের) উপর মৃত ব্যক্তির নিচে যে চাটাই দেওয়া হয় — এই দুটি জিনিস মসজিদে দেওয়া উত্তম, না গরিবদের দেওয়া?
উত্তর
এই দুটি জিনিসই ওয়ারিসদের মালিকানাধীন। তারা যেখানে ইচ্ছা সেখানে এগুলো ব্যবহার করতে পারে। এমনকি নিজেদের ঘরেও নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। বিশেষ করে অভাব-অনটন থাকলে নিজেরা ব্যবহার করাই উত্তম। এগুলো সদকা করা জরুরি নয়। গরিবদেরও দেওয়া যায়, মসজিদেও দেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে, ওয়ারিসদের মধ্যে যেন কোনো নাবালেগ না থাকে। নাবালেগের অংশ সদকা করা জায়েয নয়।
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।