মৃতের জন্য সদকায়ে জারিয়া
প্রশ্ন
আমাদের গ্রামের মসজিদের দরজাটি জীর্ণ হয়ে গেছে; সেটি বানাতে আনুমানিক চারশো রুপি খরচ হবে। আমি যদি আমার সম্মানিত পিতার নামে সদকায়ে জারিয়া (চলমান দান) হিসেবে এই দরজা বানিয়ে দিই, তাহলে কি তা আমার পিতার নামে সদকায়ে জারিয়া হয়ে যাবে? হলে ভালো; নইলে আমাকে এমন একটি কাজ বলে দিন, যা করলে মরহুম সম্মানিত [পিতার] নামে সদকায়ে জারিয়া হবে। মৃত্যুর সময় তিনি আমাকে [এ বিষয়ে] কিছু বলে যাননি, কিন্তু আপনি এমন কাজের ব্যাপারে ফতোয়া দিন, যা করলে মরহুম সম্মানিত [পিতার] নামে সদকায়ে জারিয়া হবে।
উত্তর
সম্মানিত পিতার ঈসালে সওয়াবের জন্য মসজিদের দরজা বানিয়ে দেওয়া, প্রয়োজনের জায়গায় কূপ খনন করে দেওয়া, দ্বীনি কিতাব কিনে মাদরাসায় ওয়াক্ফ করে দেওয়া ইত্যাদি—সবই সদকায়ে জারিয়া। আল্লাহ পাক তাঁর কাছে সওয়াব পৌঁছিয়ে তাঁকে উচ্চ মর্যাদা দান করুন এবং আপনাকে মহা প্রতিদান দান করুন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।