মৃত শিশুর জন্য শাফাআতের দুআ সম্পর্কে সন্দেহ এবং তার জবাব
প্রশ্ন
জানাযার নামাযে মৃত ব্যক্তি যখন ছোট (ছেলে বা মেয়ে শিশু) হয়, তখন যে দুআ পড়া হয়: [ar]اللهم اجعله لنا شافعا ومشفعا[/ar] “হে আল্লাহ, তাকে আমাদের জন্য সুপারিশকারী এবং এমন সুপারিশকারী বানিয়ে দিন, যার সুপারিশ গ্রহণ করা হয়।” এই দুআ পড়া কি রাসূলুল্লাহ ﷺ থেকে প্রমাণিত? সন্দেহ এ কারণে হয়েছে যে রাসূলুল্লাহ ﷺ নিজেই শাফাআতকারী (সুপারিশকারী); তাহলে কোনো শিশু রাসূলুল্লাহ ﷺ-এর জন্য কীভাবে সুপারিশকারী হতে পারবে?
উত্তর
“যুখর” (সঞ্চয়) ও “ফারাত” (অগ্রগামী) শব্দযুক্ত দুআ পড়ার কথা হাদীস শরীফে উল্লেখ আছে। আযানের পর “আতি মুহাম্মাদানিল ওয়াসীলাহ” (آت محمدا الوسيلة) পড়ার নির্দেশও হাদীস শরীফে আছে, আর “ওয়াসীলা”-র একটি ব্যাখ্যা হলো শাফাআতের মাকাম (সুপারিশের স্থান)। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যও দুআ বর্ণিত হয়েছে। সন্দেহ দূর করার জন্য এটুকুই যথেষ্ট।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।