কাফিরের মুসলিমের জানাযার সাথে যাওয়া এবং মুসলিমের কাফিরের জানাযার সাথে যাওয়া
প্রশ্ন
আজ দুনিয়ায় প্রচলন আছে যে, কাফিররা মুসলমানদের জানাযার সাথে কবরস্থানে যায়, এমনকি [খাটিয়ার] পায়াও ধরে; একইভাবে মুসলমানরা কাফিরের জানাযার সাথে যায় এবং হিন্দুদের শবদেহ-বহনের খাটিয়াও ধরে। এটা জায়েয কি না?
উত্তর
প্রতিবেশী কাফির অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং তার সাথে সদ্ব্যবহার করা প্রমাণিত। কিন্তু শবদেহ-বহনের খাটিয়া ধরা এবং তাকে পোড়ানোর জন্য শ্মশানে যাওয়া প্রমাণিত নয়; এ থেকে বিরত থাকা আবশ্যক (লাযিম)। একইভাবে এর বিপরীতটিও [অর্থাৎ মুসলিমের কাফিরের জানাযায় যাওয়াও]।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।